অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট

অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করবে। বর্তমান যুগে ইংরেজি শেখা খুব গুরুত্বপূর্ণ এবং এটি একটি দক্ষতা।

কিন্তু অনেকের কাছে ইংরেজি শেখার জন্য টাকা নেই বা অযথা টাকা খরচ করার প্রয়োজন মনে করে না। তাই চলুন জেনে নেওয়া যাক অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে। ‌

সূচিপত্রঃ অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট

অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট

অনলাইনে ইংরেজি শেখার অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। এই প্লাটফর্ম গুলো আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রিসোর্স, অনুশীলন এবং ইন্টারেক্টিভ লার্নিং টুলস সরবরাহ করে থাকে। একটি ভালো অনলাইন প্লাটফর্ম আপনাকে শব্দভাণ্ডার, উচ্চারণ, ব্যাকরণ এবং কথোপকথন সবকিছুতেই পারদর্শী হতে সাহায্য করবে। সঠিক ওয়েবসাইট বেছে নিলে আপনি ভালোমতো ইংরেজি শিখতে পারবেন এবং আনন্দময় হবেন। তো চলুন জেনে নিই সেই অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে।

বিবিসি লার্নিং ইংলিশঃ‌ বিবিসি লার্নিং ইংলিশ (BBC Learning English) বিশ্বজুড়ে ইংরেজি শিক্ষার্থীদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এটি ব্রিটিশ ইংলিশ শেখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে আপনি বিভিন্ন স্থরের যেমনঃ (বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স) জন্য বিশেষভাবে উপযুক্ত অডিও এবং ভিডিও প্রোগ্রাম ও পাবেন। তাদের সিক্স মিনিট ইংলিশ (6 Minute English) "ড্রামা" এবং "ইংলিশ ইন দা নিউজ" এর মত প্রোগ্রাম গুলো খুবই জনপ্রিয়। যা আপনাকে বাস্তব জীবনের মত কথোপকথন এবং সংবাদ বিশ্লেষণের মাধ্যমে শিখতে অনেকটা সাহায্য করে। এই ওয়েবসাইটটিতে তাদের কোর্সগুলো সাপ্তাহিক আপডেট করা হয়। যা শিক্ষার্থীদের জন্য নতুন এবং প্রাসঙ্গিক শেখার উপাদান হিসেবে নিশ্চিত করে। 

ভোকেবুলারি ডট কমঃ ভোকেবুলারি ডট কম (Vocabulary.com) ইংরেজি শেখার ক্ষেত্রে শব্দ ভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোকেবুলারি ডট কম একটু অসাধারণ ওয়েবসাইট যে আপনাকে নতুন ইংরেজি শব্দ শিখতে এবং মনে রাখতে সহায়তা করবে। এটি একটি ইন্টার একটিভ এবং গেম ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন অনুশীলন, কুইজ , এবং চ্যালেঞ্জের মাধ্যমে শব্দ শিখতে পারবেন। যখন আপনি একটি শব্দের অর্থ না জানেন, তখন এটি শুধু সংজ্ঞা দেয় না বরং এটি কিভাবে ব্যবহার করা হয় এবং এর বিভিন্ন অর্থ কি তা বাস্তব উদাহরণসহ দেখায়। 

লার্ন ইংলিশঃ ব্রিটিশ কাউন্সিল (British Council) তার পরিচালিত লার্ন ইংলিশ ওয়েবসাইটটি ইংরেজি শেখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এটি সব স্তরের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। এখানে আপনি ফ্রি অনলাইন কোর্স, গেম ভিডিও, পডকাস্ট, এবং বিভিন্ন অনুশীলন পাবেন যা আপনার ব্যাকরণ, শব্দভাণ্ডার, সোনা, পড়া, লেখা এবং বলার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। তাদের "গ্রামার রেফারেন্স" সেকশনটি ব্যাকরণের নিয়ম কানুন বোঝার জন্য খুবই সহায়ক। এছাড়া আপনি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট থেকে সাহায্য নিতে পারবেন। 

ডিউয়োলিঙ্গোঃ ডিউয়োলিঙ্গো (Duolingo) একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিনামূল্যে ইংরেজি শেখা যায়। ডিউয়োলিঙ্গো ওয়েবসাইট একটি খুব মজাদার সাইট। এখানে ইংরেজি শেখার সাথে সাথে লিখা, শোনা, বলার সুবিধা রয়েছে। এই ওয়েবসাইটে ইংরেজি শেখা টা খুব সহজ। গেম এর মাধ্যমে ইংরেজি শেখা যায় এখানে। এটি খুব কার্যকর ও গুরুত্বপূর্ণ অ্যাপ।

উপরিক্ত আলোচনায় যেগুলো ওয়েবসাইট এর কথা বলা হয়েছে সেগুলো খুব কার্যকরী ও গুরুত্বপূর্ণ।


ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ ধাপসমূহ গুলো

ইংরেজি শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ইংরেজি শেখার মাধ্যমে আমরা খুব সহজেই ইংরেজি ভাষা বুঝতে পারব এবং কথা বলতে পারব। ইংরেজি শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপসমূহ রয়েছে সেগুলো হলো প্রথমেই শোনা (Listening) আগে আমাদেরকে ইংরেজি ভালোভাবে শুনতে হবে। তারপর দ্বিতীয়ত রয়েছে বোঝা (understanding) আমাদেরকে ভালোমতো আগে বুঝতে হবে যে কি বলা হচ্ছে। তৃতীয়ত রয়েছে বলা (speak) আমরা যেগুলো বুঝলাম সেগুলো সুন্দরভাবে গুছিয়ে বলা। আমরা যদি এই তিনটি ধাপ ভালোমতো মেনে চলি তাহলে আমরা সহজে ইংরেজি বলতে এবং বুঝতে পারবো। 

ওয়েবসাইট বাছাই করার সময় কোন বিষয় মাথায় রাখা উচিত

ওয়েবসাইট বাছাই করার সময় আমাদেরকে মনে রাখতে হবে কোন ওয়েবসাইটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন ওয়েবসাইট কোন কার্যকর নয়। যেকোনো ওয়েবসাইটে আগে আমাদেরকে জানতে হবে যে এই ওয়েবসাইটটি আমাদের কোন কাজে আসবে কিনা। যদি সে ওয়েবসাইটটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে বা সে ওয়েবসাইট থেকে যদি বেশি শিক্ষার্থী ইংরেজিতে দক্ষতা লাভ করতে পারে তাহলে সে ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনলাইনে ইংরেজি শেখার সুবিধা বনাম অফলাইনে ইংরেজি শেখার পার্থক্য

অনলাইনে ইংরেজি শেখার সুবিধা হলো এটি নিজের সময় মত শেখা যায়। কোন ফিক্স টাইম থাকে না যে কোন সময় মত ক্লাস করা যায়। গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, যারা শারীরিকভাবে অসুস্থ তারা খুব সহজে অনলাইনে ইংলিশ শিখতে পারবে। তাদের জন্য অনলাইনে ইংলিশ শেখাটা অনেক সুবিধার। আবার অনলাইনে ইংলিশ ভিডিও গুলা সেভ করে রাখা যায় যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি। অনলাইনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে ইংরেজি শেখার জন্য। 

এখন যদি আমরা অফলাইনে ইংরেজি শেখার কথা বলি তাহলে ব্যাপার হচ্ছে অফলাইনে ইংরেজি শিখতে হলে আমাদেরকে প্রতিদিন সেই জায়গায় ক্লাস করতে যেতে হবে। একটা নির্দিষ্ট সময় থাকবে সে সময়ের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। অনলাইনের মত আমরা অফলাইনে ক্লাসগুলো কোনরকম ভাবে সেভ করতে পারব না। আমরা পরবর্তীতে সে ক্লাসগুলো দেখতে পারবো না বা করতে পারবো না। যাদের সময়ের সমস্যা নেই বা তাদের কাছে নির্দিষ্ট সময় আছে তারা অফলাইনে ইংরেজি শিখতে পারেন।

আপনার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের ইংরেজি শিখা প্রয়োজন

ইংরেজি অনেক ধরনের রয়েছে। আপনি যদি উচ্চ শিক্ষার জন্য ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে আন্তর্জাতিক ইংলিশ শিখতে হবে। আর আপনি যদি চাকরি বা অন্যান্য কাজের জন্য ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে ব্রিটিশ কাউন্সিল ইংলিশ শিখতে হবে।

বর্তমান যুগে ইংরেজি শেখার গুরুত্ব সমূহ

বর্তমান যুগে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যেকটা দেশে ইংরেজি এর ভূমিকা অপরিসীম। আমরা যদি ইংরেজি জানি তাহলে আমরা খুব সহজে সব দেশের মানুষের সাথে কথা বলতে পারব। ইংরেজি শিখার মাধ্যমে আমরা উচ্চশিক্ষা, ভালো চাকরিজীবী করতে পারবো। বর্তমানে প্রত্যেকটা মানুষের উচিত ইংরেজি শেখা বা ইংরেজিতে গুরুত্ব দেওয়া। ইংরেজি ভাষা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইংরেজি না জানি তাহলে আমরা বিদেশিদের সাথে বিজনেস বা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো না। এখন প্রত্যেকটা কাজের জন্য ইংলিশ শেখা প্রয়োজন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে ডিজিটাল করার জন্য ইংলিশ শেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ইংলিশ শিখাকে গুরুত্ব দেওয়া উচিত এবং ভালোমতো ইংলিশ শেখার দরকার যাতে আমরা খুব সহজে ইংলিশে কথা বলতে পারি এবং কথা বুঝতে পারি এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

উচ্চশিক্ষার জন্য ইংরেজি শেখার গুরুত্ব

আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য ইংরেজি শিখতে হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। আমরা যখন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবো তখন সেখানে কেউ আমাদের বাংলা ভাষা বুঝতে পারবে না। আমাদেরকে প্রত্যেকটা দেশের মানুষের সাথে কথা বলার জন্য বা তাদের কথা বুঝার জন্য ইংরেজি শেখা প্রয়োজন। ‌ জীবনে সফলতা অর্জন করার জন্য উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আমাদের ইংরেজি শিখতে হবে। ইংরেজি শেখার ভূমিকা অপরিসীম।

চাকরির জন্য ইংরেজি শেখার গুরুত্ব 

আমাদের দৈনন্দিন কাজে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ অপরিসীম। আমাদের প্রত্যেকটা চাকরির জন্য প্রত্যেকের ইন্টারভিউ এর জন্য ইংরেজি শেখা অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালো হতো ইংরেজিতে কথা বলতে না পারি তাহলে চাকরি করা সম্ভব না। ভালো চাকরি করার জন্য ইংরেজি শিখা প্রয়োজন। কারণ যে কোন চাকরিতে কাজগুলো ইংলিশে হয়। তাই ইংরেজি শেখা অনেক গুরুত্বপূর্ণ।

 

ইংরেজি শেখার সময় সতর্কতা

ইংরেজি শেখার সময় যে সর্তকতা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে আগে ভালো ওয়েবসাইট বাছাই করতে হবে। কারণ আমরা যদি ভালোমতো ওয়েবসাইট বাছই না করে ইংরেজি শিখতে বসি তাহলে সেটা কখনোই শেখা হবে না। ইংরেজি শেখার জন্য আমাদের প্রয়োজন সবার প্রথমে ভালো ওয়েবসাইট বাছাই করা। ভালো ওয়েবসাইট বাছাই করলে তবে আমরা ভালোমতো ইংলিশ শিখতে পারবো। তাই সব সময় বাছাই করে ইংলিশ শেখা প্রয়োজন। 

শেষ কথা

উপরিউক্ত আলোচনায়, অনলাইনে ইংরেজি শেখার সেরা ৫টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে বলা হয়েছে। আশা করছি উপরিউক্ত আলোচনার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অনলাইনে ইংলিশ শিখবেন এবং কোনটি আপনার জন্য ভালো হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Tasniha Akter Tanisha
Tasniha Akter Tanisha
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।