শীতে ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে

এই শীতকালে সবারই ত্বকের যত্ন নেওয়া উচিত। শীতের সময় অনেকেরই ত্বক শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন হয়ে থাকে বা হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের ত্বকের যত্নের জন্য কিছু ঘরোয়া টিপস দিবো যাতে করে আপনাদের ত্বক কিছুটা স্বাভাবিক থাকে।



আজকের এই আর্টিকেলটি তে আপনারা কিভাবে আপনাদের ত্বক ভালো রাখবেন সেই বেপারে আলোচনা করা হবে। শীত কালে প্রায় অনেক মানুষের ত্বক শুষ্ক হয়ে যায়। আবার অনেকের ত্বক তেলতেলে বা তৈলাক্ত হয়ে যায়। আমি আপনাদের কিছু ঘরোয়া উপায় বলব যাতে করে আপনারা আপনাদের স্কিন ভালো রাখতে পারেন। তো আজকের এই আর্টিকেল টি তে যাওয়া যাক। পুরো আর্টিকেলটা পড়ুন আমি আশা করছি আপনারা কিছু টা হলেও উপকৃত হবেন। তো চলুন নিচের দিকে যাওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ শীতে ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে

শীতকালে ত্বকের যত্ন প্রয়োজন কেন 

শীতকালে ত্বকের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শীতের আবহাওয়ার বা আর্দ্রতার কারণে আমাদের অনেকেরই ত্বকের ধরন পাল্টে যায়। কারো ত্বক শুষ্ক হয়ে যায় আবার কারো ত্বক তৈলাক্ত হয়ে যায়। তাই এই সময় ত্বক শুষ্ক বা তৈলাক্ত থাকলে অনেকটাই সমস্যা হয়ে থাকে। ফেস এ কোনো কিছু ব্যবহার করা যায় না। তাই শীতকালে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন।

শীতকালে ত্বক কেনো শুষ্ক হয়ে যায়

শীতকালে আমাদের অনেকেরই ত্বক শুষ্ক বা dry হয়ে যায়। কিন্তু আমাদের ত্বক শুষ্ক কেনো হয় এটা সবাই জানতে চাই। শীতকালে আবহাওয়া পাল্টে যায়। আবহাওয়া পাল্টে যাওয়ার কারণে আমাদের ত্বক তার নিজের আর্দ্রতা হারিয়ে ফেলে যার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বক ফেটে যায় এবং নানা সমস্যা দেখা দেয়। 

ত্বক ভালো রাখার জন্য কি করবেন

ত্বক ভালো রাখার কিছু প্রাকৃতিক বা ঘরোয়া টিপস রয়েছে। ত্বক ভালো রাখার জন্য বাহিরে হাজার হাজার টাকা খরচ করে কোনো লাভ নাই। আপনি যদি ঘরোয়া ভাবে কয়েকটি কাজ করতে পারেন তাহলে আপনার ত্বক সব সময় ভালো থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।

  1. বেশি বেশি পানি খাবেন। শীতকালে ঠাণ্ডার জন্য অনেকেই পানি খাইনা বা কম পানি খাই। এতে করে আমাদের শরীর হাইড্রেড থাকেনা এবং ত্বক ও নষ্ট হয়ে যায়। বেশি বেশি পানি খাওয়ার আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ভালো থাকে। তাই বেশি বেশি পানি খাওয়া উচিত।
  2. প্রচুর শাক সবজি খাবেন। শাক সবজি আমাদের শরীর, ত্বক, চুল ভালো রাখতে সাহায্য করে। ভাতের তুলনায় শাক সবজি বেশি করে খাবেন দেখবেন যে আপনার ত্বক, চুল, শরীর আগের থেকে অনেক ভালো হয়ে যাবে।
  3. ফলমূল খাবেন বেশি করে। অনেকেই থাকে যারা ফলমূল রেগুলার খান না কিন্তু আপনি যদি প্রতিদিন ফলমূল গ্রহণ করেন তাহলে আপনার চেহারা অনেকটা উজ্জ্বল করবে এবং আপনার চুল, শরীর সব ভালো থাকবে। তাই চেষ্টা করবেন প্রতিদিন কিছু টা হলেও ফল খাওয়ার। 

উপরিউক্ত যেগুলা আলোচনা করলাম আপনি যদি তা মেনে চলেন তাহলে আপনার ত্বক, চুল, শরীর সব ভালো থাকবে।

কোন ত্বকে কি ফেসওয়াশ ব্যবহার করবেন

অনেকেরই ত্বক শুষ্ক, তৈলাক্ত এবং কম্বিনেশন হয়ে থাকে। যার ফলে অনেকেই বুঝতে পারেনা যে সে কোন ফেসওয়াশ ব্যবহার করবে। কোন ফেসওয়াশ কোন স্কিন এর জন্য ব্যবহৃত হয়। তো আমি আপনাদের জানাবো যে আপনি আপনার স্কিন অনুযায়ী কোন ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক।

  1. তৈলাক্ত স্কিনঃ (Simple facewash, Clean & clear, Cetaphil, CeraVe, Don't key, Pond's) এ গুলো অনেক ভালো বলতে গেলে বেস্ট ফেসওয়াশ। আপনার যদি স্কিন অনেক তেলতেলে হয়ে থাকে তাহলে আপনি এই ফেসওয়াশ গুলো ব্যবহার করতে পারেন। এই ফেসওয়াশ গুলো আপনার ত্বক অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। 
  2. শুষ্ক স্কিনঃ (Grenier, Wow facewash, Mama earth, Simple, Cetaphil, CeraVe) মনে রাখবেন যে (Simple, Cetaphil, CeraVe) এই ৩ টা ফেসওয়াশ তৈলাক্ত ত্বকের জন্য ও রয়েছে আবার শুষ্ক ত্বকের জন্য ও রয়েছে। আমি যেগুলো ফেসওয়াশ বাছাই করে দিয়েছি সেগুলা নম্বর ১ ফেসওয়াশ।
  3. কম্বিনেশন স্কিনঃ (CeraVe, Neutrogena, BloDerma, The derma, foxtale) এগুলো ফেসওয়াশ কম্বিনেশন স্কিন এর জন্য ভালো। আপনাদের যাদের কম্বিনেশন স্কিন তারা এই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

উপরিউক্ত আলোচনায় আপনাদের ত্বক অনুযায়ী কোন ফেসওয়াশ ব্যবহার করবেন টা আলোচনা করা হইছে। 

শীতকালে ত্বকে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় যার কারণে ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। শুধু শীতকালে নয় সারাবছর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে করে আমাদের ফেস অনেক সফ্ট থাকে।

 তৈলাক্ত ত্বকের জন্য আপনারা (Pond's Moisturizer) ব্যবহার করতে পারেন। আমি বিশ্বাস করি যে তৈলাক্ত ত্বকের জন্য ponds ময়েশ্চারাইজার বেস্ট। কারণ আমারও স্কিন তৈলাক্ত আমিও ponds ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি এবং এটি খুব কার্যকর।  

আপনাদের যাদের শুষ্ক ত্বক তারা (CeraVe Moisturizer, Neutrogena moisturizer) ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য এগুলো ময়েশ্চারাইজার ভালো কাজ করে। 

উপরিউক্ত আলোচনায় কোন ত্বকে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন তা বিস্তারিত বলা হলো। 

শীতকালে কি সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন আছে

শীতকাল হোক বা গরমকাল সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সানস্ক্রিন আমাদের ত্বক রোদে পোড়া থেকে বাঁচায়। তাই সানস্ক্রিন ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। সকাল ১২ টার পর যে রোদ থাকে সে রোদ থেকে আমাদের স্কিনকে বাঁচানোর জন্য সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। রোদের তাপমাত্রার কারণে আমাদের স্কিন পুড়ে যায় বা ডার্ক স্পট পড়ে যায়। যাদের ফেসে ব্রণের তারা রেগুলার সানস্ক্রিন ব্যবহার করে বাইরে বের হবেন। না হলে রোদের জন্য ব্রণগুলো বেড়ে যেতে পারে এবং দাগ হয়ে যেতে পারে। তাই সব সময় রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করা অনেক প্রয়োজন।

শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া উপায়

শুষ্ক ত্বকের জন্য আমরা কিছু ঘরোয়া উপায়ে আমাদের ত্বককে ভালো রাখতে পারবো এবং শুষ্ক মুক্ত রাখতে পারব। আমি আপনাদের এখন কিছু টিপস দিবো যা দ্বারা আপনাদের ত্বক ভালো থাকবে। (কফি+ চিনি+মধু) স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে করে dead skin চলে যাবে। এই স্ক্রাব সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে। (চালের গুড়া+মধু+পানি) ফেসপ্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন। এই দুইটি টিপস ফলো করুন আমি আশা করছি যে আপনার ত্বক ভালো থাকবে।

তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া উপায়

তৈলাক্ত ত্বক কে তেল মুক্ত করার জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে যা দ্বারা আপনাদের তো কিছুটা হলে ও তেল মুক্ত হবে। (বেসন+হলুদ+গোলাপজল+লেবু) সবগুলো একসাথে মিক্স করে স্কিনে লাগাতে হবে এবং ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে। আরেকটি ফেসপ্যাক রয়েছে সেটা হচ্ছে (মুলতানি মাটি+গোলাপজল) মিক্স  করে স্কিনে লাগাতে হবে এবং শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলতে হবে। এটিও সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করা যাবে। এই দুইটি ফেসপ্যাক ই তৈলাক্ত স্কিনে তেল দূর করতে সাহায্য করে।

কম্বিনেশন ত্বক কি 

কম্বিনেশন ত্বক হচ্ছে তৈলাক্ত এবং শুষ্ক মিক্স স্কিন। ত্বক কিছুটা তৈলাক্ত থাকে আবার শুষ্ক থাকে এ ধরনের ত্বক কে কম্বিনেশন ত্বক বলে। কপাল কিছুটা তৈলাক্ত থাকে আবার দুই গালের দিকে ত্বক শুষ্ক থাকে। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনাকে বুঝতে হবে যে আপনার ত্বক কম্বিনেশন। 

শেষ কথা 

উপরিউক্ত আলোচনায় আমি আপনাদের শীতে ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি যে আমার দেওয়া উপায় গুলো আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। তাই এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Tasniha Akter Tanisha
Tasniha Akter Tanisha
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।