ব্রণ থেকে মুক্তি পাওয়ার উপায়

এখন প্রায় মানুষ এর ত্বকে ব্রণ নামক সমস্যা দেখা যাচ্ছে। ব্রণ নানা ধরনের হয়ে থাকে। অনেকের ফোলা লাল ব্রণ হয় আবার অনেকের সাদা সাদা গুটি গুটি ব্রণ হয়। আমি আপনাদের সাথে আজকের আর্টিকেল এ শেয়ার করব কিভাবে আপনারা ব্রণ থেকে মুক্তি পাবেন।

আমাদের ত্বক যখন ভেতর থেকে অপরিষ্কার থাকে ভেতরে অনেক ব্যাকটেরিয়া থাকে তা থেকে সৃষ্টি হয় ব্রণ এর। আমি খুব শর্ট এ বললাম বুঝার সুবিধার্থে। আমরা বার বার নোংরা হাত মুখে ঠেকাই, বাইরে থেকে এসে মুখ ভালো করে পরিষ্কার করিনা তখন ব্রণ এর সৃষ্টি হয়।

তাই আমাদের ত্বক কে পরিষ্কার রাখতে হবে। ত্বকে বার বার হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরে থেকে এসে মুখ ভালো ভাবে পরিষ্কার করতে হবে। 

এখন কার সময়ে ব্রণ একটা জাতীয় সমস্যা। বেশিরভাগ সবার মাঝেই হয়। ডাক্তার এর কাছে গেলে তারা ওষুধ লিখে দিবে আর সঙ্গে ক্রিম লিখে দিবে। কিন্তু আপনারা কি জানেন ওষুধ ক্রিম না ব্যবহার করেও আপনাদের ব্রণ বাসায় বসে ঠিক করতে পারবেন।

হ্যাঁ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার প্রায় 2 বছর থেকে ব্রণ এর সমস্যা ছিল ডাক্তার দেখাতাম ওষুধ খেতাম ক্রিম ব্যবহার করতাম কিন্তু ঠিক হয়েও আবার আগের মতোই হতো। তারপর আমি ঘরোয়া উপায় ব্যবহার করে আমার ব্রণ মাত্র ১০ মাসে ঠিক করলাম। তো চলুন আপনাদের জানাই আমি ঠিক কী কী উপকরণ ব্যবহার করতাম।

আমার যেহেতু তৈলাক্ত ত্বক ছিল তো অনেক ফেসওয়াশ, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার আমার ত্বকে স্যুট করত না। কিন্তু ডাভ সাবান আমার ত্বকে স্যুট করেছিল। তাই আমি ডাভ সাবান ব্যবহার করি। ময়েশ্চরাইজার হিসেবে আমি পন্ডস লাইট ক্রিম ময়েশ্চারাইজার ব্যবহার করি। যেহেতু বললাম তৈলাক্ত ত্বক তাই পন্ডস টা খুব ভালো। সানস্ক্রিন আমি অনেক গুলাই ব্যবহার করেছি কিন্তু আমার ত্বকে স্যুট করেনি কিন্তু ফ্রেয়াস নামে সানস্ক্রিন আছে ওটা আমার ত্বকে ভালোই স্যুট করে। 

তো আমার বেসিক স্কিন কেয়ার রুটিন তো বললাম আপনাদের। আর হ্যাঁ আরেকটা কথা আমি খুব একটা রোদ এ যেতাম না আর গেলে সানস্ক্রিন লাগিয়ে যেতাম। 

ঘরোয়া উপাদান গুলোর মধ্যে আমার যাচ্ছে বেস্ট যেই রেসিপি সেটা হচ্ছে (চালের গুড়া)। চালের গুড়া একদম বেস্ট ব্রণ ও ব্রণের দাগের জন্য। 

যখনই আমার ফেস এ ব্রণ বার হতো চালের গুড়া ব্যবহার করতাম ঠিক হয়ে যেতো। 

উপকরণ: ( চালের গুড়া+পানি), (চালের গুড়া+বেসন+ কাঁচা দুধ) প্রতিদিন ব্যবহার করতে হবে সপ্তাহে ১-২ দিন চাইলে বাদ দিতে পারবেন। ত্বকে ২০-৩০ মিনিট লাগিয়ে রাখবেন এবং রোদের কাছে বা আগুনের তাপের কাছে যাবেন না।

উপরোক্ত ২ টি উপাদান আমি ব্যবহার করি এখনও খুব ভালো। এখন আমার ত্বকে এ ব্রণ ও ব্রণের একটা দাগ ও নাই। আপনারা ধৈর্য্য ধরে আমার বলা উপাদান টি ব্যবহার করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Tasniha Akter Tanisha
Tasniha Akter Tanisha
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।