২০২৬ সালে শবেবরাত কবে? আরবি, ইংরেজি, বাংলা কত তারিখে শবেবরাত
মুসলমানদের উন্নতম একটি দিন হলো শবেবরাত। শবেবরাত রাতে আল্লাহ তায়ালা তার
বান্দাদের পাপ ক্ষমা করেন এবং রিজিক নির্ধারণ করেন আর
দোয়া কবুল করেন। মুসলমানরা শবেবরাত এর রাতকে ক্ষমা ও বরকত এর রাত হিসেবে ইবাদত
করে এবং দোয়া ও তওবা পড়েন।
পেজ সূচিপত্রঃ ২০২৬ সালে শবেবরাত কবে? আরবি, ইংরেজি, বাংলা কত তারিখে শবেবরাত
শবেবরাত কী
শবেবরাত হলো মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ দিন। শবেবরাত দিন সকল
মুসলমানেরা ইবাদত করেন, ক্ষমা প্রার্থনা করে থাকে। ইসলাম ধর্মে এটি একটি খুব
গুরুত্বপূর্ণ দিন। শবেবরাতকে অনেকে লাইলাতুল বারাআত বা ক্ষমা ন্যায্যতার রাত বলেও
জানে।
শবে বরাতের রাতে মুসলমানেরা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ইবাদত করেন। এই
রাতে আল্লাহ তায়ালা বান্দাদের আগামী বছরের নিয়ামত ও রিজিক নির্ধারণ করেন এবং
পাপ ক্ষমা করেন।
শবেবরাত কেনো হয়
শবেবরাত ইসলামী বর্ষপঞ্জিকার শাবান মাসের ১৫ তারিখের রাতে পালন হয়। এই রাতকে
আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য বিশেষ রহমত এবং ক্ষমার রাত হিসেবে নির্ধারণ
করেছেন।
এই রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের সমস্ত পাপ ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা
তার বান্দাদের রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন। আর তার বান্দাদের দোয়া কবুল করেন।
মুসলমানরা এই রাতকে ইবাদত, তওবা এবং দোয়ার মাধ্যমে কাটাই। আল্লাহর রহমত, ক্ষমা ও
বরকতের আশায় শবেবরাত হয়ে থাকে।
২০২৬ সালে শবেবরাত কবে
২০২৬ সালে শবেবরাত ১৫ শাবান ১৪৪৭ হিজরী ও ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে পালন হবে।
ফেব্রুয়ারির ৩ তারিখ সন্ধ্যা থেকে ৪ ফেব্রুয়ারি ভোর বা ফজর পর্যন্ত সময়টায়
হবে শবেবরাতের পবিত্র রাত।
২০২৬ সালে আরবি মাসের কত তারিখে শবেবরাত
২০২৬ সালে আরবি মাসের ১৫ই শাবান ১৪৪৭ হিজরী রাতে শবেবরাত পালিত হবে। ইসলামী
ক্যালেন্ডার চাঁদ দেখার উপর নির্ভর করে চলে। তাই প্রতিটি মাসের শুরু এবং শেষ
নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। শবে বরাত শাবান মাসের ১৫ তারিখের রাত। তাই
সবসময়
বর্ষপঞ্জিকার এই তারিখেই পালন হয়।
ইংরেজি কত তারিখে শবেবরাত ২০২৬
২০২৬ সালে শবেবরাত পালিত হবে ৩ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার রাতে। ৩ ফেব্রুয়ারির
সন্ধ্যা থেকে ৪ ফেব্রুয়ারি ভোর বা ফজর পর্যন্ত শবেবরাত পালিত হয়ে থাকে।
এই রাতটি ইসলামী বর্ষপঞ্জির শাবান মাসের ১৫ তারিখের রাত। অনেকেই এটিকে লাইলাতুল
বারাআত বলেও জানে।
বাংলা কত তারিখে শবেবরাত
২০২৬ সালে শবেবরাত বাংলা মাসের ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দের রাতে পালিত হবে। বাংলা মাস
অনুযায়ী এই সময়টি শীত মৌসুমের শেষ দিক। এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে এবং
শবেবরাত উপলক্ষে ঘরে-ঘরে, মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানুষ বিশেষ করে এই রাতকে ক্ষমার রাত বলে থাকে। আল্লাহ তায়ালা এই রাতে ঘরে ঘরে
বরকত দান করে থাকে। এবং মানুষের দোয়া কবুল করেন। তাই শবেবরাত মুসলমানদের জন্য
একটি বিশেষ দিন।
শবেবরাতের গুরুত্ব কতটা
শবে বরাত ইসলাম একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখিত। অনেক হাদিসে এই রাতকে
বিশেষ রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। পাপ,ক্ষমা নেকি বৃদ্ধি, দোয়া, কুরআন
তিলাওয়াত এবং আত্মীয়দের নিকট দোয়া করার গুরুত্ব বলা হয়েছে।
এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করেন। আগামী বছরের রিজিক এবং
নিয়ামত এবং ভাগ্যে লিখে দেন। গোনাহ্ ভুল এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এটি
একটি বিশেষ রাত। তাই বলা যায়, শবেবরাতের গুরুত্ব অনেকটা বেশি।
শবেবরাতের ইবাদত ও আমল কি কি
শবে বরাত ইসলাম ধর্মে একটি ক্ষমার রাত। এই রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের
সমস্ত পাপ ক্ষমা করেন। এবং তার বান্দাদের দোয়া কবুল করেন। এই রাতে আল্লাহর
ইবাদত, দোয়া, কোরআন তিলাওয়াত করে কাটাতে হয়। কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল এর
বিষয়ে নিচে উল্লেক করা হলোঃ
- নামাজ ( নফল ইবাদত )
- কোরআন তিলাওয়াত
- দোয়া ও ইস্তেগফার ( ক্ষমা প্রার্থনা )
- আত্মীয় ও নিকটতমদের জন্য দোয়া
- নফল রোজা রাখা
- দান সদকা ও সৎ কাজ করা
- তাসবিহ ও জিকির করা
- অন্যের প্রতি ভালো ব্যবহার
- রাতভর জেগে ইবাদত
- অহেতুক কাজ ও কুসংস্কার থেকে দূরে থাকা
- মন পরিষ্কার রাখা
শবেবরাতের রাত শুরু হয় কখন
শবেবরাতের রাত শুরু হয় ১৪ শাবান সূর্যাস্তের পর থেকে। ১৫ শাবান ফজর পর্যন্ত
শবেবরাত পালিত হয়ে থাকে। ফেব্রুয়ারি ৩ তারিখ মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই শুরু
হবে শবেবরাত এর রাত।
শেষ কথা
ইসলামিক তারিখ চাঁদ দেখে নির্ধারিত হাওয়ায় প্রত্যেক অঞ্চলে সামান্য পার্থক্য
দেখা দিতে পারে। প্রচলিত ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালে ৩ ফেব্রুয়ারি শবে বরাত
পালিত হবে। ইসলাম ধর্মের আলোক অনুযায়ী এই রাতে গম্ভীরতার সঙ্গে পালন করতে হবে।
তওবা নেক আমল আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url